প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৭:০৯:৫১ || পরিবর্তিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৭:০৯:৫১
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রীকে নিয়ে কঠোর মন্তব্য করায় রাশেদ প্রধানের ওপর চটেছেন ও তার বাড়ির সামনে অবস্থান পালন করছেন কর্মসূচি বিএনপি নেতাকর্মীরা।
এদিকে আজ শুক্রবার রাশেদ প্রধানের বাড়ির সামনে কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জনি রাশেদ প্রধানের পিএস বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কঠোর বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
প্রজন্মনিউজ২৪
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
বনের হরিণ লোকালয়ের ঝোপে, উদ্ধারের পর বনেই অবমুক্ত
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু
বিএনপির মহাসচিব পদে আসছে নতুন মুখ
স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার