প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৫:৫৬:২২
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং ছয় জনকে আটক করেছেন ভ্রম্যমান আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন- জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
প্রজন্মনিউজ২৪
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’
চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার