প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৮:১২:৫৭ || পরিবর্তিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৮:১২:৫৭
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যা আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের খবরে এ তথ্য জানা গেছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।
রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে ভারতের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল।
প্রজন্মনিউজ২৪
চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের
বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা
চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু