প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৯:৩৩:৩৮
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার দক্ষিণ ছালুয়াতলা গ্রামে বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নববধূর নাম সোহাগি (১৮)। তিনি এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, এখনও কিছু জানা যায়নি। খবর পাওয়ার পর বিভিন্নজনের কাছে জানতে চেয়েছি, কিন্তু সঠিক কারণ কেউ বলতে পারেনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।
নিহতের বাবা সুন্দর আলী বলেন, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমরা ঢাকাতেই থাকি। মেয়েও ঢাকায় থাকতো, কিন্তু গ্রামের বিয়ে দিয়েছি যেন খোঁজখবর রাখা যায়। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে শুনেছি ওর শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রজন্মনিউজ২৪
মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার
ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প
মাদারীপুরে যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন, নিহত ১ আহত ৩০
চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার
ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের