প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১০:০৯:৫৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওড়ের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে উপজেলার রুপেশ্বর হাওড়ের বিস্তীর্ণ জমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওড়ের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।
কিন্তু বাঁধ কাটার পর পানি বের হওয়ার একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করেন।
দুপুরে কাজ প্রায় শেষপর্যায়ে পৌঁছলে হঠাৎ বাঁধের পাড়ে ধস নামে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া ধসে পড়া বাঁধের মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধে মাটিচাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।
প্রজন্মনিউজ২৪
মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে মার্কিং রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাইতিতে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
উলাশী জিয়ার খাল পুনঃ খনন করতে আসবেন প্রধানমন্ত্রী
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ