নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৭:২০:০৮

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

বাদ আছর বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম।

এছাড়াও বক্তব্য দেন জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প

বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ 

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ