বাড়িতে ফিরলো দুবাইতে ড্রোন হামলায় নিহত হওয়া এক বাংলাদেশির লাশ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৪:৫৩:৩৭ || পরিবর্তিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৪:৫৩:৩৭

বাড়িতে ফিরলো দুবাইতে ড্রোন হামলায় নিহত হওয়া এক বাংলাদেশির লাশ

মধ্যপ্রাচের সংযুক্ত আরব আমিরাতে(দুবাই) ফুজাইরাহর আল-রিফাআ এলাকার ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলম ভূঁইয়ার লাশ বাড়িতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকেলে লাশ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌঁছায়।

নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়া- উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।

এসময়, নিহতের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা বহন করা কফিন ঘিরে আহাজারি করতে থাকেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তাকে দেখতে আসা মানুষ ও প্রতিবেশীরাও তাদের কান্না ধরে রাখতে পারেননি। 

উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। এ সময় আল-রিফাআ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভুঁইয়া (৪৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মৃত্যুর ৮ দিন পর বাড়িতে এসে পৌঁছেছে শাহ আলম ভূঁইয়ার লাশ। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন।আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ