প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০২:৩৫:৪৩
প্রজন্ম ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকছে, আগামীকাল বৃহস্পতিবারও একই সময়ে ভোট নেওয়া হবে।
এদিকে, নির্বাচনের প্রথম দিনেই ভোটগ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ভোটগ্রহণে কোনো দলীয় প্রভাব নেই বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। ৪১ জন আওয়ামীপন্থী প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই ছাড়াই বাতিল করার অভিযোগ তুলে গতকাল তারা আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনে করছেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো রাজনৈতিক প্রভাব নেই।
জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধানসহ, সামগ্রীকভবে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাপনা সুন্দর ভাবে পরিচালিত হবে।
কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন।
আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার
মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট
সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্রেপ্তার
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’
আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ
উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে