প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০৩:৪১:৩৭
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, বিএনপির মতো দরখাস্ত দিয়ে রাজপথে জামায়াতে ইসলামী আন্দোলন করেনি। জামায়াতে ইসলামীর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যত জুলুম নির্যাতন করেছে আমরা ততই কৌশল পরিবর্তন করে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতাদের মতো জামায়াতে ইসলামীর নেতারা মোবাইল বন্ধ করে দেয়নি, পালিয়ে যায়নি। ফাঁসির মঞ্চে গিয়েছে তবুও দেশ ছেড়ে চলে যায়নি এবং ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেনি।
তিনি আরো বলেন, শুধুমাত্র ফ্যাসিবাদের নীতি মেনে না নেওয়ার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক নেতাকর্মীকে খুন, গুম করেছে। লাখ-লাখ নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে গ্রামের ওয়ার্ড পর্যায়ের অফিস গুলোও আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমাদেরকে জনগণ থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করা যায়নি, যাবে না।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান।
সমাবেশে প্রধান অতিথি সাংসদ নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও নিরাপত্তা চায়। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, দুর্নীতির শিকড় উপরে দিতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। সরকারের স্বদিচ্ছা ব্যতীত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগাতে সরকারের স্বদিচ্ছার প্রয়োজন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও মো. এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা আব্দুল কাদের ভুঁইয়া, ওমর ফারুক, সাইয়েদ যুবায়ের শান্ত, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা এনামুল হক শামীম, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোহাম্মাদ আল-আমীন রাসেল, শরিয়ত উল্লাহ্, আব্দুল মতিন ও মোকছেদুল রুপম, থানা মজলিসে শুরা সদস্য আক্তার হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমীন, আরিফুল ইসলাম ও ওসমান আলী প্রমুখ। এছাড়াও সমাবেশে পল্টন থানার সকল সাংগঠনিক ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল
পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন
মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে
পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়