কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৬:৩৭:২৭

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

গাজীপুরের কালীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অহিদুল আলমের গড়ে তোলা খামার। তিনি ইমামতির পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতনপাড়া) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। 

জানা গেছে, অহিদুল আলম প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে সীমিত সামর্থ্যে ছোট পরিসরে খামারটি শুরু করেছিলেন।  ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে সেই খামারে গরুর সংখ্যা দাঁড়ায় সাতটিতে।

সোমবার রাতেও ১১টার দিকে খাবার দিয়ে বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ির একজন গরুর আতঙ্কিত ডাক শুনে বাইরে বের হয় এবং দেখে, গোয়াল ঘরে জ্বলছে আগুন। তিনি চিৎকার করে আশপাশের মানুষজনকে ডাকেন ।

এমতা অবস্থায় স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গোয়ালে থাকা পাঁচটি গরু মারা যায়। বাকি গরুগুলোরও ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল বলেন, খামারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, ফলে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। গোয়ালের মাচায় রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খুবই বেদনাদায়ক।

ভুক্তভোগী অহিদুল আলম বলেন, ‘ইমামতির পাশাপাশি ধার-দেনা করে এই খামার গড়ে তুলেছিলাম। এই খামারের আয়েই আমার সংসার চলত। আগুনে সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি

মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

মহেশপুর বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও কটকেল বিষ্ফোরণ

নাসিরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার দিলেন নির্যাতিতা

তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!

প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩

‘আমাদের হাত পাকিস্তানের গলা পর্যন্ত পৌঁছাতে পারে’: তালেবান সরকারের মুখপাত্র

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ