কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৪:১৬:২০

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২২ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে রোগী ও রোগীর স্বজনদের স্বস্তি ফিরে এসেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

গত সোমবার বিকেল ৪টা থেকে হাসপাতালের অভ্যন্তরে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়ে বিদ্যুৎ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। সারাদিন বন্ধ ছিল সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা জানান, স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হন ইলেকট্রিশিয়ানরা।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট আশরাফুল আলম জানান, সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারছি না। তবে দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চেষ্টার পরও লাইন ঠিক করতে পারেনি ইলেকট্রিশিয়ানরা। পরে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের পাশাপাশি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় দুপুর ২টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ