অবৈধভাবে সার পাচারের সময় ৪ টি ট্রাক আটক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০২:৫৫:৪৭

অবৈধভাবে সার পাচারের সময় ৪ টি ট্রাক আটক

ভোলা থেকে অবৈধভাবে সার পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ ৪টি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আরমান (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী দুইটি ফেরি থেকে ট্রাকগুলো আটক করা হয়।

ট্রাকগুলো আটক করে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে রেখেছে পুলিশ। 

ট্রাকগুলোর নম্বর হলো- যশোর-ট ১১-১৪৩৩, চট্রমেট্রো-ট ১১-০৬৮৪, খুলনা মেট্রো-ট ১১-০৭৮৩ ও ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৫। 

পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সকল জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী সুফিয়া কামাল নামক ফেরি থেকে ৩টি ও কুসুমকলি ফেরি থেকে ১টিসহ মোট চারটি সার বোঝাই ট্রাক আটক করা হয়েছে। তবে ৩টি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

সারগুলো গতকাল ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল।

ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজ আমাদের কাছে রয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা আমরা জানি না।

সার বাপার গুদামের বাইরে গেলে সে দায়িত্ব তাদের নয় বলে দাবি করেন তিনি।  

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ফেরিতে থাকা মোট ৪টি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করেছি, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। আরমান নামে একজন ট্রাকচালককে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ