প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৩:০৫:৫৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বিএনপি কার্যালয় ও অফিসে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর থানা শাখার ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও ওই ঘটনার জের ধরে কার্যালয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম
বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না, ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু
জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা
মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের