প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০৩:৩১:৪৯
রাজবাড়ীতে হঠাৎ ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এসময় পাম্পগুলোতে ভিড় করেন চালকরা।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে কয়েকটি ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
তবে কর্তৃপক্ষ বলছে, ডিপোতে তেল না থাকার কারণে তারাও তেল পাচ্ছে না। এই কারণে সংকট তৈরি হয়েছে।তবে কবে নাগাদ এই সংকট শেষ হবে তারা নিশ্চিত করে বলতে পারছেন না।
শহরের নতুন বাজারের কাজী ফিলিং স্টেশনে গিয়েও দেখা গেছে মোটরসাইকেল চালকদের ২০০ টাকার বেশি পেট্রোল ও অকটেন দিচ্ছেন না। এতে চালকরা ক্ষোভ প্রকাশ করেন ।
রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, ডিপোতে তেল নেই। এ কারণে আমরাও তেল পাচ্ছি না। মেঘনা ও যমুনা দুটো ডিপোই খালি। মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম থেকে যারা তেল নেয় তাদের পাম্পগুলো এখন খালি। আমাদের তেলের যা মজুত আছে তা রোববার পর্যন্ত চলতে পারবে না। রোববার ডিপো থেকে আমরা পাবো কিনা এর নিশ্চয়তা নেই। তাই মনে হচ্ছে রোববারের আগেই পাম্প বন্ধ হয়ে যাবে।
রাজবাড়ী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে আসা এক চালক বলেন, আমি পাম্পে ১ হাজার টাকার তেল নিতে এসেছিলাম, তারা আমাকে ১০০ টাকার দিয়েছে। এখন এই তেল দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা বলতে পারছি না।’
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
হাদি ও জুলাই শহীদদের স্মরণে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণইফতার
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার