স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ১২:০৫:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

প্রজন্ম ডেস্ক: গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এবি পার্টির (আমার বাংলাদেশ) ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ। এ ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে ছাত্রপক্ষের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে খুন, সন্ত্রাস, ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিরাপত্তা বাড়ছে।

বিবৃতিতে বলা হয়, গাজীপুরের এই নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে জনগণের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলেও দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। তাই পরিস্থিতির অবনতির দায় নিয়ে তার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কোনো ব্যক্তি, প্রশাসন বা সরকার দায় এড়িয়ে যেতে পারে না। মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

একই সঙ্গে গাজীপুরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, আজ শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক। 

এ সম্পর্কিত খবর

আমাদের একটি যুদ্ধ শেষ  এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান

বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি: গোলাম পরওয়ার

ভারতে মুসলিমদের ওপর হামলার তীব্র নিন্দা ছাত্রশিবিরের 

জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি: রাশেদ

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ