শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৫:৪৭

শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত। প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।         

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দফতর রয়েছে, সবগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলেও জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারের এই দুই প্রতিনিধি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় লীগের স্লোগান, আটক ৬ জন

শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮

কিশোররা রাতে রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

কর্মীর নাক ফাটানো সেই ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীদের মতে ‘সার্কাস’

দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু করবো: শিক্ষামন্ত্রী

সড়কমন্ত্রীর চাঁদাবাজি ইস্যুতে দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন তাহেরী

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ