প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৭:৫২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র এক নেতাকে (১০ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও তিনি অর্ধশত নারীদের প্রচারণায় নামান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) এলাকায় তাকে জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন জানান, নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগে সকল প্রকার নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে সকল প্রকার নির্বাচনি প্রচারণা বন্ধ। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও ওই নেতা অর্ধশত নারীদের প্রচারণায় নামান।
তিনি আরো জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীদের কাছ থেকে আব্দুল মোমেন কর্তৃক তাদের প্রচারণায় নামার কথা জানান। পরে আব্দুল মোমেনকে নির্বাচন আচরণবিধির (১৮ ধারা) লঙ্ঘনের দায়ে বিধিমালা (২৭-গ) অনুযায়ী বিএনপির সভাপতিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: মিয়া গোলাম পরওয়ার
রাজশাহীতে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতাকে জরিমানা
যানজট এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা
দুই ঘণ্টা পর পর ভোট দেয়ার হার জানানো হবে: ইসি
জুলাই গণহত্যার আসামি আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির প্রচারণায়
নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর
জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিক আলী মামুদের লাশ উদ্ধার
ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা