১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৯:৪৩

১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

প্রজন্ম ডেস্ক;


০৯ ফেব্রুয়ারি, ২০২৬:

ইলন মাস্ক জানিয়েছেন, তার কম্পানি স্পেসএক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব।

আগে মাস্কের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে যাওয়া। কিন্তু এখন তিনি বলছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে যাওয়া জরুরি।

২০২৭ সালের শুরুর দিকেই চাঁদে একটি রোবট চালিত যান পাঠানোর পরিকল্পনা করছে তার কোম্পানি। ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি, তাই এবার দ্রুত সেখানে ফেরার চেষ্টা চলছে।
অনেকে মনে করেন স্পেসএক্স শুধু সরকারি কাজ করে, কিন্তু মাস্ক জানালেন তাদের আয়ের খুব ছোট একটা অংশ আসে নাসা থেকে। তাদের বেশিরভাগ টাকা আয় হয় স্টারলিংক ইন্টারনেটের ব্যবসা থেকে।

এমনকি টিভিতে বিজ্ঞাপন দিয়েও তারা এখন এই ইন্টারনেটের প্রচার চালাচ্ছে।
রোবট ও এআই নিয়ে বড় কাজ ইলন মাস্কের কোম্পানি এখন মহাকাশে বড় কম্পিউটার সেন্টার বানানোর কথা ভাবছে। এছাড়া তার গাড়ির কোম্পানি ‘টেসলা’ এখন রোবট বানানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের মতো দেখতে ‘অপ্টিমাস’ রোবট তৈরির জন্য তারা এমনকি কিছু মডেলের গাড়ি বানানোও বন্ধ করে দিয়েছে।

এ সম্পর্কিত খবর

ভোলায় নির্বাচনের জন্য প্রস্তুত ৭ হাজার আনসার ভিডিপি

বগুড়ায় কারাগারের ৭০ বন্দি ভোট দিয়েছেন

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে: অ্যাডভোকেট জুবায়ের

আমিরাতকেও পাশে পেল না পাকিস্তান, ভারতের পক্ষে গিয়ে দিচ্ছে নতুন চাপ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন চরমোনাই পীর

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার অনুমতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ