প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০২:০৫:১৪
প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯ এপ্রিল।
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ঠিক করে দেয়।
গত বছরের ৩০ জুন এই মামলা সংশ্লিষ্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। যার মধ্যে অন্যতম সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার ৬ জন।
এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
জামায়াতে আমীরের সাথে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
পরীক্ষা সুন্দর হয়েছে দাবি শিক্ষামন্ত্রীর
আ. লীগ নেতাকে নিতে পুলিশের উপর হামলা
এক রাতেই দুই বাড়িতে ডাকাতি ও আহত
বিএনপি নেতার বিরুদ্ধে নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত: ডা. মাহমুদা মিতু
ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প—২৬ এর উদ্বোধন