প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৩:৪৭
প্রজন্ম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভার মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
সবশেষ ২০০৩ সালে ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারী এসেছিলেন তারেক রহমান।
নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগদান করবেন।
সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী
বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান
বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হাদির বোন; মাসুমা
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান