জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:৪৫

জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ নাজমুল হক ফুল দিয়ে বরণ করে নেন তাদের।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাতে উক্ত সংগঠনে যোগ দেন তারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলার বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক সোনাহার আলী, মেরুচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিএনপি নেতা সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের বিএনপি নেতা হামিদুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপি নেতা আজাবুল ইসলাম এবং বাকিরা সবাই বিএনপির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মুহাম্মদ নাজমুল হক সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, ‘ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই রাজনীতির কারণে ফ্যাসিস্ট আমলে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আর ৫ আগস্টের পর আমাদের মতো ত্যাগী নেতাদের স্থান এখন বিএনপিতে নড়বড়ে। যারা বিগত ১৫ বছর আমাদের জুলুম, নির্যাতন ও হয়রানি করছেন, একদিন ঠিকমতো বাড়িতে থাকতে দেননি, আজ তারা বিএনপির নির্বাচনী সভার প্রথম সারিতে বসে হাততালি দেন। এটা দেখে, অনেক কষ্ট লেগেছে। তখনই চিন্তা করছি আর এই দলে থাকব না। আমার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।’

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘যোগদানের বিষয়টি শুনেছি। তবে তারা বিএনপির উল্লেখযোগ্য কেউ না। তারা দলে সক্রিয় ছিলেন না। তাদের চলে যাওয়াতে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দী;

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হাদির বোন; মাসুমা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ