ক্রিকেটে আসছে নতুন নিয়ম

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৪:৫৭

ক্রিকেটে আসছে নতুন নিয়ম

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন আইনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হালনাগাদ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।

এবারের সংশোধনে মোট ৭৩টি নিয়ম ও ভাষাগত পরিবর্তন যুক্ত করেছে এমসিসি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যা প্রকাশ করা হয়। এতে অবশ্য খেলার মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসেনি।

যেখানে সবচেয়ে বড় ঘটনা, ইনিংস ঘোষণা করতে না পারা। এখন থেকে ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না। ফলে টেস্ট ম্যাচগুলো হতে যাচ্ছে আরো দীর্ঘ।

নতুন নিয়মে নিষিদ্ধ হওয়া কয়েক ধরনের ব্যাটকে বৈধতার কথা বলা হয়েছে। এবার থেকে ব্যবহার করা যাবে ল্যামিনেটেড বা কয়েক স্তরের কাঠ দিয়ে তৈরি ব্যাট। যা এক দিন শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল।

দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার সম্পূর্ণ করতে হবে। নতুন ব্যাটার মাঠে নেমে খেলা শুরু করবেন। এর ফলে ব্যাটিং দল বাড়তি সুবিধা পাওয়া থেকে রক্ষা পাবে ও ম্যাচে বাড়তি রোমাঞ্চ আসবে।

এছাড়া এখন থেকে ফিল্ডার সীমানার বাইরে থেকে লাফিয়ে একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচ ধরতে হলে বাউন্ডারির ভেতরে থাকতে হবে। অন্যথায় আউট হবে না।

হিট উইকেট নিয়েও এসেছে সিদ্ধান্ত। নতুন নিয়মে ব্যাটার বল খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট হবেন। তবে ফিল্ডারের সাথে ধাক্কা লেগে পড়লে হিটউইকেট হবে না। ব্যাট হাত থেকে ছুটে স্টাম্পে লাগলে আউট, কিন্তু আগে অন্য খেলোয়াড় স্পর্শ করলে আউট হবে না।

এছাড়া নতুন নিয়মে বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, কিন্তু বল ছাড়ার মুহূর্তে তা অবশ্যই স্টাম্পের পেছনে নিতে হবে।

এদিকে কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছা করে শর্ট রান নেন, তবে তার শাস্তি হিসেবে ৫ রান জরিমানার আইন করা হয়েছে। এখন এমনকি পরের বলে কোনো ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন, সেটিও ফিল্ডিং দল ঠিক করবে। তবে ভুলবশত রান পূর্ণ না করলে কোনো শাস্তি নেই।

বল কখন ডেড হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আম্পায়ারকে এখন বেশি ক্ষমতা দেয়া হয়েছে। বল শুধু কিপার বা বোলারের হাতে গেলেই ডেড হবে এমন নয়; 

এছাড়া ক্রিকেটে সমঅধিকার প্রতিষ্ঠায় নতুন আইনে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে এখন থেকে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হবে। যেমন ‘ব্যাটসম্যান’-এর বদলে সব জায়গায় ‘ব্যাটার’ শব্দটি প্রয়োগ হবে।

এ সম্পর্কিত খবর

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেইঃ নাহিদ ইসলাম

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না: জামায়াত সেক্রেটারি

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি জিডি হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৯ দাবি নিয়ে ইসিতে জামায়াত, স্থানীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ