ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ০৩:২৩:৩৮

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত

প্রজন্ম ডেস্ক: ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এ নিয়ে সরকারের কোনও অবস্থান দেখছে না জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তার মুখে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পর দিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি।

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এ জন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক চায় না তার দল।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

এছাড়া, সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিন জন সরকার দলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ সম্পর্কিত খবর

চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত

আ. লীগ আমলে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

তরুণদের নেতৃত্ব দিতে হবে সব ক্ষেত্রে, অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা-আগুন, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

ফের জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতির শ্যালক

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ