প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫১:২১
উপজেলা প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে নওয়াপাড়া নূরবাগ মোড়ে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক নওয়াপাড়া নূরবাগ মোড়ে পৌঁছালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ইয়াকুব আলী মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে চাপা দেয়। ট্রাকটির চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই নূরবাগ মোড় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ছুটে এসে লাশ ঘিরে জড়ো হন। একপর্যায়ে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
খবর পেয়ে অভয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এবং নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে। পরে নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। নিহত ব্যক্তি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত- গোলাম মোল্লার ছেলে।
এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর ট–১১-৫০৫২। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সচেতনতার ঘাটতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়
গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির
পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জেলা বিএনপির সদস্যকে স্থায়ী বহিষ্কার
দাবি না মানা পর্যন্ত আন্দোলন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
ভুল বিকাশ নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান ডাকসু ভিপির
বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।