বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে আটক ৬

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৪:২৯

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে আটক ৬

প্রজন্মডেস্ক: ময়মনসিংহ-১১(ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভালুকার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। জব্দকৃত হিসাবের খাতায় বিভিন্ন মহল্লায় কবে, কোথায় এবং কত টাকা বিতরণ করা হয়েছে কিংবা করা হবে— এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোটারদের মধ্যে টাকা বিতরণের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার গভীর রাতে বগাজান এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। সেখানে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

ধানের শীষের প্রার্থীর ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। 

এ সম্পর্কিত খবর

 ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ