প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ০১:২৪:৩৩
প্রজন্মডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডের এক পথসভায় তিনি একথা বলেন।
এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় তারা স্লোগান দেন।
সমাবেশে জামায়াত আমির বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।
তিনি বলেন- ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আল্লাহর দরবারে দোয়া করি ১২ তারিখ যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ–দুর্দশার রাজনীতির কবর রচনা হয়ে নতুন রাজনীতির সূর্য উদয় হোক।
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
মশার কয়েল থেকে আগুন,গরু ও ঘর পুড়ে ছাই
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী