বিশ্বকাপের আগে দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:১৯:২৩

বিশ্বকাপের আগে দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে


প্রজন্মডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি দিন বাকী নাই আর। ঠিক এমন সময়ই বড় দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে। বিশ্বকাপে খেলা হচ্ছে অজি তারকা পেসার প্যাট কামিন্সের।

প্যাট কামিন্স এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের পর থেকেই মাঠের বাইরে ছিলেন কামিন্স। এর আগে সর্বশেষ জুলাইতে খেলেছিলেন এই তারকা। চোট থাকলেও কামিন্সকে স্কোয়াডে রেখেছিল অজিরা। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ' তার (কামিন্স) সম্পূর্ণ সুস্থ হতে আরো সময় লাগবে।' এর ফলে কামিন্সের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। এছাড়াও দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। তার জায়গায় স্পিন সামলানোর দক্ষতা থেকে দলে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ।

দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। চোট সমস্যা থাকলেও ফিট হয়ে বিশ্বকাপে খেলবেন টিম ডেভিড, নাথান এলিস ও জশ হ্যাজলউড। চোটের কারণে অ্যাশেজে খেলা না হলেও ফিট হয়ে উঠেছেন পেসার হ্যাজলউড। বিগ ব্যাশে পাওয়া চোট থেকে সুস্থ হয়েছেন টিম ডেভিড। চোট কাটিয়ে বিশ্বকাপে খেলবেন নাথান এলিসও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

এ সম্পর্কিত খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

সরকার দাবি পূরণ না করলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে: ডা. শফিকুর রহমান

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ

 সরকারি চাকুরীজীবিদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ