গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৬:১১

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

প্রজন্ম ডেস্ক:  জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলেও তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বাংলাদেশ লেবার পার্টি মনে করে, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণের যে সিদ্ধান্ত ও প্রত্যাশা প্রতিফলিত হয়েছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে তার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। জনগণের গণতান্ত্রিক রায়কে পাশ কাটিয়ে কিংবা তার বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করা লেবার পার্টির পক্ষে সম্ভব নয়।

রোববার (২০ সেপ্টেম্বর) পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় বাংলাদেশ লেবার পার্টি অংশ নেবে না।

লেবার পার্টির মুখপাত্র বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির অবস্থান সুস্পষ্ট ও অপরিবর্তিত। জনগণের ভোটে প্রকাশিত সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনো সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াকে বাংলাদেশ লেবার পার্টি গ্রহণ করবে না।

তিনি বলেন, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গণভোটের সিদ্ধান্তকে কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ লেবার পার্টি মনে করে, সংবিধান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির একক ইচ্ছার বিষয় নয়; এটি রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি। তাই সংবিধান সংস্কারের প্রতিটি পদক্ষেপে জনগণের প্রত্যক্ষ রায় ও জুলাই সনদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। 

বাংলাদেশ লেবার পার্টি জানায়, তারা ঘোষিত অবস্থানে অটল থাকবে এবং গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।

এ সম্পর্কিত খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সভা বর্জন করছে এবি পার্টি

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমীর

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ