প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৯:৪৩
প্রজন্ম ডেস্ক:কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। এর আগে শুক্রবার দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় ওই বছরের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়
পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা