ফাঁড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০:৩৪ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০:৩৪

ফাঁড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রজম্ম ডেস্ক:

খুলনার রূপসা উপজেলার পুলিশ ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।


মৃত ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম মোস্তফার ছেলে। ফেরদৌস হোসেন উপজেলার ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ে সঙ্গে গলায় কাপড় প্যাঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর

খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক

আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ

রাজধানী থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  

দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলা

ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১

৪ মন্ত্রণালয়-বিভাগে সচিব নিয়োগ

তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ

চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ