প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১১:২৪:২৭
ঠাকুরগাঁও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছাড়াই এলাকায় উত্তেজনা।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আমজানখোর ইউনিয়নে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালেই এলাকাবাসী ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন হরিণমারি বাজারে সোমবার রাতে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান,
“এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”
ইউনিয়ন সভাপতি বলেন,
আমাদের ব্যানারের পাশে ধানের শীষ ব্যানার আছে সে ব্যানারে কিছু হলো না,
আর আমাদের জননেতা মাওলানা আব্দুল হাকিম এর ব্যানারের অবস্থা নাজেহাল করে দিয়েছে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি