চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ০২:১৯:০১

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

প্রজন্ম ডেস্ক:

নড়াইলে চাঁদাবাজির অভিযোগ থানায় দেওয়ার পরদিন এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার আগদিয়া গ্রামের ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের পরিদর্শক মো. জামিল কবির ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আসাদুল খন্দকার জানান, গত ২৭ অক্টোবর রাতে অপরিচিত এক নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। প্রথমে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, এরপর আবারও ফোন করে বলা হয় ‘চাঁদা না দিলে বোমা মারবো।’

পরদিন (২৮ অক্টোবর) সদর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের তৎপরতা দেখা না যায়নি। পরে হুমকিদাতারা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর তারা আবারও ফোন দিয়ে বলে, ‘দেখছিস, পারি কি না? ফোন নম্বর নিয়ে যা পারিস কর।’

তখন ঘটনাস্থলে বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ আলম থাকায় তিনি ভুক্তভোগী আসাদুলের ফোনটি নিয়ে হুমকিদাতার সাথে নিজের পরিচয় দিয়ে কথা বলেন, ‘ভালো আছেন? কী বলছেন (আসাদুল) ভাইকে’, প্রশ্নের জবাবে উত্তর আসে, ‘কী বলছি সে বলেনি আপনাকে? তার থেকে জেনে নেন।’

আসাদুল খন্দকার অভিযোগ করে বলেন, অভিযোগ দিয়েও কোনো সহায়তা পাইনি। পুলিশ খোঁজ নেয়নি, কিন্তু সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরে গেছে। এখন আমি ও আমার পরিবার ভয়ে আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন ব্যবসায়ী আসাদুলের বাড়ির একপাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের চিহ্ন তখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, খুব শিগগিরই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী

খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক

ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল

দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলা

তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি: ইসলামি আন্দোলন বাংলাদেশ

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

ট্রেনে কাটা পড়ে নিহত ১

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ