জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ০১:০১:২৮

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রজন্ম ডেস্ক:

চট্টগ্রামে জুলাই শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার এজাহারভুক্ত আসামি নেজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের ২নং গেট পূর্ব নাসিরাবাদের মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই ২০২৪ চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ওয়াসিম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না: জামায়াত সেক্রেটারি

১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ