মালিবাগে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ০২:৪৯:৫৩

মালিবাগে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের পা বিচ্ছিন্ন

প্রজন্ম ডেস্ক:

রাজধানীর শাহজাহানপুর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। উক্ত শ্রমিকের নাম মো. রাসেল (২৫)।

রোববার (১২ অক্টোবর) সকালের ৮ টর দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সহকর্মী নাঈম জানান, মালিবাগ রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রাসেল। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া বাম পায়ে হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’

জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?

পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ