প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ০১:৩৩:৩৫
প্রজন্ম ডেস্ক:
রাজধানী মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকানে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উক্ত ঘটনা ঘটে।
ঘটনার পর, বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।
শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলে উক্ত ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে দোকানটির তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন এবং আমরা এটি তদন্ত করছি।
প্রজন্মনিউজ২৪
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
‘একজন সচেতন তরুণই পারে গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে’
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড