প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০৭:৩৮:০০
প্রজন্ম ডেস্ক :
সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের অন্যতম সহযোগী ও চকবাজার থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ‘পলিথিন মুরাদ’ খ্যাত আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তিনি স্থানীয়দের কাছে ‘পলিথিন’ মুরাদ নামেই বেশি পরিচিত।
পুলিশ জানায়, মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমণ্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
প্রজন্ম নিউজ ২৪
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
চরফ্যাশনে ভূমি হারানোর আশংকায় হাজারো পরিবার
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ