অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০৪:১৫:০৬

অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

প্রজন্ম ডেস্ক :

মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কয়েকটি জায়গায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
এই এলাকাগুলো হলো- বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা)। 

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!

৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ