মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: ওসমান হাদি

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩০:০৩

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: ওসমান হাদি

প্রজন্মডেস্ক: ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং নানা অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার কারণে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি। 

ফেসবুক পোস্টে হাদি বলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন। শুধু এটুক বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন। সুতরাং, কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।’

তিনি বলেন, ‘ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিরে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনক্রমেই দমে যাব না। না মানে- না!’

পোস্টের শেষে হাদি বলেন, ‘হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজায়ে দাও খোদা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।’

এ সম্পর্কিত খবর

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার 

সারজিসকে সতর্কবার্তা নীলার

সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন টিসিবি ডিলার

বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল

পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ