রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ০৩:৪৬:৪৪

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, রাজনৈতিক জীবনের শুরুতে নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হলেও তিনি হতাশ নন। বরং এসব অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাদী করেছে এবং রাজনীতিতে কাজ করার আগ্রহ বাড়িয়েছে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই। তার ভাষায়, সময়ের সঙ্গে অনেক সিদ্ধান্তের সঠিকতা আরও পরিষ্কার হয়ে ওঠে।

তিনি বলেন, মানুষ প্রায়ই ভুলে যায় যে তিনি একটি নির্দিষ্ট আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। দেশের মানুষের ভালোবাসা তিনি ক্রিকেটার হিসেবে পেয়েছেন, তবে নির্বাচনে জয় এসেছে এলাকার ভোটারদের সমর্থনে।


দেশের রাজনীতি প্রসঙ্গে সাকিবের মত, বাংলাদেশে এখনো অনেকের মধ্যে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা কাজ করে। অথচ তার বিশ্বাস, মানুষের সেবা করার অন্যতম বড় মাধ্যমই হলো রাজনীতি। তিনি মনে করেন, শুধু সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আনা যায় না; বরং পুরো ব্যবস্থায় আরও গভীরভাবে কাজ করা প্রয়োজন।

সাকিবের মতে, রাজনীতিতে অনেকেই ব্যক্তিগত সুবিধার জন্য আসেন। ফলে যারা সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে চান, তারা অনেক সময় সুযোগ পান না। তিনি বলেন, যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারেন এবং যে কোনো দল করতে পারেন। তবে খারাপ কাজের বিচার হওয়া জরুরি, পাশাপাশি নির্দোষ মানুষ যেন অযথা ভোগান্তিতে না পড়েন, সেটিও নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে বলেও জানান এই সাবেক সংসদ সদস্য। দেশে ফিরে ক্রিকেট খেলা নিয়ে দলের নেতা-কর্মীরা কী ভাববেন—এ প্রশ্নে তিনি বলেন, সেটি তার চেয়ে দলের লোকেরাই ভালো বলতে পারবেন।

এ সম্পর্কিত খবর

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী

জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা

২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : নতুন মন্ত্রী

বৈধতার দাবিতে বনানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

রংপুরে চারজনকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ