প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪৫:৩৬
আবু হানজালা বগুড়াঃ
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে নিরব (২৫) নামে এক ফুচকাওয়ালা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নিরব কলেজের সামনে ফুচকা বিক্রি করতেন। বাজার করে ফেরার পথে রেললাইনের পাশে প্রসাব করে উঠার সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মারা যান। তাদের ধারণা, কানে ব্লুটুথ ডিভাইস থাকার কারণে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহত
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার