প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৪:৩৮
নিউজডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া এ বৈঠকে নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয় আজকের বৈঠকে।
উল্লেখ্য, এই বৈঠকে সভাপতিত্ব করার মাধ্যমে প্রায় দেড় মাস পর রাজনীতিতে সরব হলেন জামায়াত আমির।
গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালীন দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরবর্তীতে তার হার্টে ব্লকেজ ধরা পরলে গত ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকেই গণমাধ্যমের আড়ালে ছিলেন তিনি।
প্রজন্মনিউজ২৪/শাহাদাত
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
‘একজন সচেতন তরুণই পারে গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে’
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড
চরফ্যাশনে ভূমি হারানোর আশংকায় হাজারো পরিবার
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার