বোরকা পরে চুরির সময় ধরা পড়ল ভারতীয় নাগরিক

প্রকাশিত: ২৭ অগাস্ট, ২০২৫ ০৩:৫৬:২৭

বোরকা পরে চুরির সময় ধরা পড়ল ভারতীয় নাগরিক

লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশে বোরকা ও নিকাব পরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লক্ষ্মণ লাল। সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছেন পাকিস্তান অবজারভার।


প্রতিবেদন অনুযায়ী, মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন লক্ষ্মণ লাল। সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন।

তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন।


এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন, ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ।

খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, নাম লক্ষ্মণ লাল।

স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ এখনও ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রজন্মনিউজ/২৪ 

এ সম্পর্কিত খবর

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ —  ইরান অধিনায়ক

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান

গরমে কি মানুষের বুদ্ধি কমে ? গবেষণা যা বলে

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ: এমপি কামাল

আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি

আ. লীগের ‘মাথা উঁচু’ হতে হলে সবার স্মৃতিশক্তি হারাতে হবে: ডা. জাহেদ

বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: রিজভী

কাতারে ৫ প্রবাসীর মৃত্যু: সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ