প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫ ১২:২১:০৬
চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি আসবে।
এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে একটি বৈঠকের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল। সূত্র: আল জাজিরা।
প্রজন্মনিউজ/২৪ জামাল
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে অনশন অব্যাহত রেখেছেন ইবতেদায়ী শিক্ষকরা
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সার্বভৌম দেশের অংশীদার বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত: পুতিন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে