প্রকাশিত: ০২ জুন, ২০২৫ ০২:১৮:৩৮
প্রজন্মডেস্ক : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে কোর্সটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। পরে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।
আসিফ নজরুল তার পোস্টে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সারা দেশে মন্ত্রণালয়ের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন বিষয়ে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।’
তিনি বলেন, দক্ষ মানবসম্পদছাড়া ছাড়া শ্রমবাজারে বিদেশে ভালো করা যাবে না। এটি গড়ে তোলার একটি প্রাইমারি ধাপ হিসেবে এটি করা হয়েছে। পরবর্তী সময়ে এই কোর্সে যারা ভালো করবেন, উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
প্রজন্ম নিউজ২৪/টিপু
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান