প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১২:৫৬:০১
প্রজন্ম ডেস্ক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত একটি খাদ্য গুদামে ‘ক্ষুধার্ত মানুষের দল’ হামলা চালিয়ে খাদ্যসামগ্রী লুট করেছে। ঘটনার সময় গুলির শব্দ শোনা যায় এবং অন্তত দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে গুলির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এএফপি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে বিপুলসংখ্যক মানুষ ঢুকে পড়ে ময়দার বস্তা ও অন্যান্য খাবারের কার্টন নিয়ে চলে যাচ্ছে।
ডাব্লিউএফপি জানিয়েছে, তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে গাজায় মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সম্প্রতি অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। গুদামে সংরক্ষিত খাদ্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে জানায় সংস্থাটি।
ডাব্লিউএফপি-এর বিবৃতি অনুযায়ী, ‘গাজায় জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন।
প্রজন্ম নিউজ 24/ মো: জিল্লুর রহমান
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু
রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল
সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী
দ্বিতীয় দিনের মতো কমলো জ্বালানি তেলের দাম