জবি শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে, কাকরাইল মাতাচ্ছেন কবিতা স্লোগানে

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ০৭:০৫:৫৯

জবি শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে, কাকরাইল মাতাচ্ছেন কবিতা স্লোগানে

প্রজন্মডেস্ক : আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনে জড়ো হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা ও স্লোগানে কাকরাইল মোড় মাতিয়েছেন।

শুক্রবার বিকাল থেকে কাকরাইল মোড়ে গণঅনশনে অংশ নিতে জড়ো হন জবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। যমুনা অভিমুখে এই গণঅনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা অবস্থান করেন।

এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করেন- ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘রক্ত লাগলে রক্ত নে, হল আমার অধিকার’, ‘জবিয়ান আসছে, রাজপথ কাঁপছে’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যে হাত ছাত্র মারে, সে হাত ভেঙে দাও’, ‘ভুজুংভাজুং বুঝি না, আইসা পড়ছি যমুনা’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’ ইত্যাদি। এছাড়া জায়গায় জায়গায় বিভিন্ন গান-কবিতাও পরিবেশন করতে দেখা যায় তাদের।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চার দফা হলো- আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনোরকম কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে হবে।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

জুলাই গণহত্যার আসামি আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির প্রচারণায়

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া পালটা ধাওয়া, আ’হ’ত ৬

ঝালকাঠিতে জনসমাবেশের মঞ্চে জামায়াত আমিরের জুমার নামাজ আদায়

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ