প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১২:২৫:২৩
প্রজন্ম ডেস্ক : ভারত গত মঙ্গলবার রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে, তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ এ অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এ অভিযানেরই অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তান বলেছে, তাদের এ সামরিক অভিযান শুরুর আগে ভারত তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি মজুত কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটি ও ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমানঘাঁটিতেও চালানো হয় হামলা।
দুই মন্ত্রণালয় নির্ধারিত সময়ের বাইরে কোনো বক্তব্য দেয় না। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে যে দেশটির সেনাবাহিনী শিগগিরই গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, সামরিক অভিযানটির নাম ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস রাখা হয়েছে। আরবি ভাষার এ শব্দগুচ্ছের অর্থ ‘সুদৃঢ় প্রাচীর’
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটির একটি বৈঠক ডেকেছেন। বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত শীর্ষ পর্যায়ের এই কর্তৃপক্ষ পাকিস্তানের পরমাণু অস্ত্রসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বেসামরিক স্থাপনাগুলো যেন হামলার লক্ষ্যবস্তু না হয়, তা নিশ্চিত করতে ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়া হয়েছে। তারা শুধু সেসব স্থান লক্ষ্যবস্তু করেছে, যেসব পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য আগে ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) একটি বৈঠক ডেকেছেন। বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত শীর্ষ পর্যায়ের এ কর্তৃপক্ষ পাকিস্তানের পরমাণু অস্ত্রসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
প্রজন্ম নিউজ 24/ মো: জিল্লুর রহমান
মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭
জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
ফাতাহ-২ সফল পরীক্ষা চালাল পাকিস্তান
শীঘ্রই ভারতীয় ভিসা স্বাভাবিক হবে
যুদ্ধ বন্ধে ইরানের ৩ স্তরের প্রস্তাব
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন