২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০২:৩৪:২৬ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০২:৩৪:২৬

২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

প্রজন্ম ডেক্স: চলতি আইপিএলে খারাপ সময় পার করছে চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার একদম নিচে অবস্থান করছেআইপিএলের অন্যতম সফর দলটি।  প্লে-অফের সম্ভাবনা এখন কেবল গাণিতিকভাবে টিকে থাকলেও, এই খারাপ পারফরম্যান্সের কারণে দলে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 

তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটাসম্যান সুরেশ রায়না মনে করেন, ধোনি আগামী মৌসুমেও খেলবেন।
স্পোর্টস উপস্থাপক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সুরেশ রায়না বলেন, ‘আশা করি পরের মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আর ধোনি অবশ্যই আরো এক মৌসুম খেলবেন।’

চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করে রায়না বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—প্রতিটি বিভাগেই দল খুব বাজেভাবে খেলেছে।

পরের মৌসুমের ভিত্তি গড়ে তুলতে হবে নিলামে।’
নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না বলেন, ‘সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমি কখনও নিলামের অংশ হইনি, এমনকি ধোনিও খুব বেশি জড়িত থাকেন না। হয়তো ৪-৫ জন খেলোয়াড়ের নাম দেন যাদের তিনি চান, তাদের মধ্যে কাউকে রাখা হয়, আর কাউকে না।

মূল সিদ্ধান্ত নেয় কোর গ্রুপ।’
ধোনি নিজেও এবারের মৌসুমে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি, তবে রায়নার মতে ৪৩ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। তিনি বলেন, ‘ধোনি কেবল তার নাম, ব্র্যান্ড, এবং ভক্তদের জন্য খেলছেন –তা-ও পুরো চেষ্টা দিয়ে। উইকেটকিপিং করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু বাকি দশজন কী করছে? যারা ১৮ কোটি, ১৭ কোটি, ১২ কোটির চুক্তিতে খেলছে – তারা অধিনায়কের জন্য কী করছে?


প্রজন্ম নিউজ24/ ছালেহ

এ সম্পর্কিত খবর

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

চট্টগ্রামে সফরে  বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী

আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ