প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০১:২৯:২৭
প্রজন্মডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সেই কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এতে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত পথ নকশা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।
প্রজন্মনিউজ/২৪জেএ
কৃষক হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ
আপিলেও টিকল না জামায়াত জোটের মনিরা শারমিনের প্রার্থিতা
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিকদের বিক্ষোভ
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ছাত্রলীগ নেতার জামিন
শাহবাগ থানায় শিক্ষার্থী-সাংবাদিকদের হামলায় গ্রেপ্তারের দাবি
তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান