প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১২:৪৯
প্রজন্ম ডেক্স: বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ব্রেকিং নিউজ: ভূমিকম্প।
বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বলেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এমন মাত্রার ভূমিকম্প সাধারণত মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায়
বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ
পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
জাকাত নিয়ে বিএনপি নেত্রীর অবমাননাকর বক্তব্য: এবার প্রতিবাদ জানালো হেফাজত
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক
দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে : প্রধানমন্ত্রী